৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩৪

উজিরপুরে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, নভেম্বর ৭, ২০২৬,
  • 16 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পূর্ব শত্রুতার জের ধরে উজিরপুরের কাল বিলা গ্রামে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়রা আহত ওই বৃদ্ধাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার বিকেল ৪ টায় কালবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শ্রীমতি জানান, তার সাথে পার্শ্ববর্তী হরিমন দাসের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন সে পথ দিয়ে হাঁটার সময় হরিমন দাস,রতন দাস, এবং অমিতা দাস সহ অজ্ঞাত আরো ৩-৪ জন পথে ওৎ পেতে থাকে। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় ‌ এতে সে গুরুতর জখম হয়। ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হরিমন ও তার পরিবারের অত্যাচারে শ্রীমতির পরিবার অতিষ্ঠ। এ ঘটনায় মামলা গায়ের এর প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo