২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৪
শিরোনামঃ

সোমালি দস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আব্দুল্লাহ দুবাইয়ে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ২১, ২০২৪,
  • 334 সংবাদটি পঠিক হয়েছে

সোমালি দস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আব্দুল্লাহ দুবাইয়ে

সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের হামরিয়া বন্দরের নোঙর করেছে। রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার দিকে জাহাজটি দুবাইয়ে নোঙর করে।

জাহাজের মালিক কর্তৃপক্ষ কেএসআরএম গ্রুপের সিইও মেহেরুল করিম জানিয়েছেন, রাতে জোয়ারের সময় জাহাজটি বন্দরের জেটিতে ঢুকবে। এরপর জাহাজে থাকা মোজাম্বিক থেকে আনা ৫০০ টন কয়লা খালাস শুরু হবে।

জাহাজের ২৩ জন নাবিকের মধ্যে দুই জন বিমানে দেশে ফিরবেন। বাকি ২১ জন জাহাজে করেই চট্টগ্রাম আসবেন।

এ ব্যাপারে দুবাইস্থ বাংলাদেশ কন্সুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানিয়েছেন, বাংলাদেশি জাহাজ এমবি আব্দুল্লাহের মালিকপক্ষের একটি টিম দুবাইতে এসেছেন এবং তারা নাবিকদের রিসিভ করার আনুষ্ঠানিকতা শুরু করেছেন। এছাড়া নাবিকদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা চলছে।

জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ শনিবার রাতে ওমান সাগর পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। জাহাজটি ঘণ্টায় ৯ দশমিক তিন কিলোমিটার গতিতে দুবাইয়ের দিকে এগুতে থাকে।

জানা গেছে, মোট ২৩ নাবিকের মধ্যে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় জেনারেল স্টুয়ার্ড মোহাম্মদ নূর উদ্দিন ও সেকেন্ড ইঞ্জিনিয়ার মোজাহেদুল ইসলাম চৌধুরী বিমানে দুবাই থেকে দেশে ফিরবেন। এছাড়া বাকি ২১ জন কয়লা খালাসের পর মে মাসের প্রথম সপ্তাহে জাহাজ নিয়ে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। প্রায় ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ১৩ এপ্রিল ছাড়া পায় কেএসআরএম গ্রুপের এই জাহাজটি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo