১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪২
শিরোনামঃ

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪,
  • 317 সংবাদটি পঠিক হয়েছে

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আটক

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল -৫ (সদর) আসনের সাবেক এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে রাজধানীর বারিধারা থেকে আটক করেছে র‍্যাব। রোববার (২২ সেপ্টেম্বর)বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ছিল। এসব মামলার প্রেক্ষিতে র‌্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করব। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা তারাই সিদ্ধান্ত নেবে।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo