৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১০
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

সদর উপজেলা নির্বাচনে আমার কোন চেয়ারম্যান প্রার্থী নেই -পানি সম্পদ প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪,
  • 397 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক: পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে আমার কোনো আত্মীয় স্বজন নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিয়েছেন সেভাবেই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অনেক প্রার্থী আমার সুপরিচিত আমি এদের মধ্যে কাকে রেখে কাকেই বা সমর্থন করবো। যদিও আমি সকলের উদ্দেশ্য করে বলবো বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমুখী কাজে আপনারা সব সময় জনগণের পাশে থাকবেন। শুধু মাত্র নির্বাচনকে কেন্দ্র করে নানা প্রতিশ্রুতি না দিয়ে আপনাদের স্ব স্ব অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে নিয়োজিত থাকবেন আমি আশা করি। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই আওয়ামীলীগ এর প্রার্থী আপনারা তাকে সহযোগিতা করে বরিশাল সদর উপজেলার উন্নয়নে আপনারা সহোযোগিতা করবেন বলেও আশাব্যক্ত করেন তিনি।

১৯ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় বরিশাল নগরীর বান্দরোডস্থ বিআইপি কলোনি পানি উন্নয়ন বোর্ডের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ পূনমিলনি উৎসব অনুষ্ঠানে এ কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড.আফজালুল করিম,এ্যাড,আনিস উদ্দিন শহিদ,এ্যাড,কেবিএস আহমেদ কবির,বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃলঙ্কর নুরুল হক, সহ বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন এর সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo