২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৪০
শিরোনামঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ১ জুলাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ৫, ২০২৪,
  • 360 সংবাদটি পঠিক হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১০ মে থেকে। চলবে ২০ জুন পর্যন্ত আর ক্লাস শুরু হবে আগামী ১ জুলাই থেকে। তবে কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। পরবর্তীতে কোটায় ভর্তির তারিখ ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. তারিকুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি কমিটির সভার সিদ্ধান্তে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি শুরু ও শেষ তারিখ এবং ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি শুরু আগামী ১০ মে। শেষ হবে ২০ জুন। ক্লাস শুরু আগামী ১ জুলাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, সাধারণ শিক্ষার্থীদের ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। পরবর্তীতে কোটায় ভর্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo