২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০৩
শিরোনামঃ

বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুন ১৮, ২০২৪,
  • 282 সংবাদটি পঠিক হয়েছে

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব শুরু হয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, সারা দেশে বাড়তে পারে বৃষ্টিপাতের তীব্রতা। এতে কমবে ভ্যাপসা গরম।

এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, আজ থেকে মৌসুমি বায়ুর প্রভাব বৃদ্ধি শুরু হয়েছে। ফলে বুধবার (১৯ জুন) থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

আবুল কালাম মল্লিক জানান, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের তীব্রতা বেশি। তবে বুধবার থেকে কমবে গরমের তীব্রতা।

সিলেটে গত ৮ জুন থেকে টানা বৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, ওই অঞ্চলে আরও এক সপ্তাহ বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হবে উজানের আসাম, মেঘালয় অঞ্চলেও।

তিনি আরও জানান, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটে ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোনায়।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও। বৃষ্টিপাতের এ প্রবণতা বর্ধিত ৫ দিন অব্যাহত থাকতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo