৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাউফলে সংযোগ সড়কের অভাবে সেতু এখন মরন ফাঁদ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ৫, ২০২৩,
  • 380 সংবাদটি পঠিক হয়েছে

বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বীপাশা সেতুর সংযোগ সড়ক নির্মাণ না করায় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। দুই বছর আগে মূল অবকাঠামো নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে সেতুটি এলাকাবাসীর কোনো কাছে আসছে না। মঙ্গলবার সরেজমিন পরিদর্শনকালে বিষয়টি নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে সেতুটি নির্মাণ করে। কিন্তু সেতুর সংযোগ সড়ক নির্মাণ না করায় সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়, দ্বীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কনকদিয়া এসএস স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন।

কালাম খান নামের এক শ্রমিক বলেন, সংযোগ সড়ক নির্মাণ না করায় আমরা কাঠ দিয়ে মই বানিয়ে দিয়েছি। এরপর থেকে দুই পাশের মই বেয়ে এলাকাবাসী সেতু পারাপার হচ্ছেন। তহমিনা বেগম নামের অপর এক শ্রমিক বলেন, আমরা প্রতিদিন এই সেতু পারাপার হয়ে ফসলের মাঠে কাজ করতে যাই। ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতুতে উঠতে হয়।

আসমা আক্তার ও শিউলি বেগম নামের দুই শিক্ষার্থী জানায়, এই সেতুতে উঠতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার শিকার হতে হয়েছে। সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে গিয়ে আছড়ে পড়ে কয়েকজনের পা ভেঙে গেছে। এখন সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, একাধিকবার তাগাদা দেওয়ার পরও পদক্ষেপ নিচ্ছে না কতৃপক্ষ।

এদিকে বিষয়টি নিয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর অ্যাপ্রোচ সড়ক নির্মাণের জন্য মাটির বাঁধ তৈরি করে বালু ভরাটের উদ্যোগ নেয় ঠিকাদার।

আলতাফ হোসেন নামের এক ব্যক্তি বলেন, মাটির বাঁধ তৈরির পর লাপাত্তা হয়ে যান ঠিকাদার। এ প্রসঙ্গে প্রকল্পের ঠিকাদার গিয়াস উদ্দিন বলেন, অচিরেই সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হবে। উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, কাজটি ফেলে রাখায় আমরাও বিপাকে আছি। এলাকার লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।ঠিকাদারের সঙ্গে আলাপ করে শিগগিরই সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo