৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাউফলে প্রতিবন্ধীসহ ২ জনকে কুপিয়ে জখম, মামলা দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫,
  • 406 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বান্দারবন গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবন্ধী সহ দুই সহোদর কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

আহতদের কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শহীদ জালাল বাজারে এ হামলার ঘটনা।

আহত ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দুই মাস আগে পূর্ব শত্রুতার জের ধরে আব্বাস হাওলাদার ও তার প্রতিবন্ধী ভাই আজিজ হাওলাদারকে মারধর করে একই গ্রামের বাসিন্দা মহিবুল চৌকিদার কলিম চৌকিদার সোহান খান, পাখি মোল্লা, কবির মোল্লা, শফিক আকন, জালাল, লতিফ খান ও হাসানসহ অজ্ঞাত ও আরো ১০-১৫ জন। এ সময় তার চাচাতো ভাই মিজানুর রহমানের দোকান ভাঙচুর ও মালামাল লুটপাট সহ একটি মোটর সাইকেল জ্বালিয়ে দেয়। এ ঘটনায় আব্বাস আদালতে এবং মিজানুর রহমান থানায় একটি অভিযোগ দায়ের করে। অপরদিকে প্রতিপক্ষরা আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করলে ঘটনার দিন বুধবার ঘটনার সত্যতা তদন্ত করতে ডিবি পুলিশ শহীদ জালাল বাজারে যায়। তদন্ত সহায়তায় পুলিশ আব্বাসকে মোবাইল করলে সে বাজারে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর মসজিদের মাইক দিয়ে মাইকিং করে মহিবুল সহ অন্যান্যরা আব্বাসকে হত্যার চেষ্টায় ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে তার শারীরিক প্রতিবন্ধী ভাই আজিজ হাওলাদার উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করে। ঘটনার পর স্বজনরা আহতদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo