১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৯
শিরোনামঃ

গলাচিপায় জমি জমা বিরোধের জেরে হামলায় বৃদ্ধ আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫,
  • 366 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উত্তর চর কপাল ঘেরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে লতিফ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।

আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী লতিফ হাওলাদারের ক্রয়কৃত বসত বাড়ির ৩২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলের পায় তারা করে আসছে একই গ্রামের ইকবাল গং। এ ঘটনায় লতিফ বাদী হয়ে ঘটনার আগের দিন স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করে। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার বিকেলে ইকবাল মহাজন, জাকির মহাজন,ফজলু মহুরী,রবি মহাজন,আলম মহাজন,সজীব মহাজন, ইব্রাহিম মহাজন ও লিটন মহাজন সহ অজ্ঞাত আরো ৮-১০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী লতিফকে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে স্থানীয়রা আহত কে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo