২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৩
শিরোনামঃ

বরিশাল সহ যেসব জায়গায় বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মার্চ ২৫, ২০২৪,
  • 373 সংবাদটি পঠিক হয়েছে

একুশে বাংলা ডেস্ক: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে বরিশালসহ দেশের সকল বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। সোমবার (২৫ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সাংবাদিকদের জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় অস্থায়ী দমকাঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঢাকায় পশ্চিম উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকতে পারে ১০-১৫ কি. মি. যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৪০-৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার (২৭ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকাঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল পর্যন্ত রংপুর বিভাগের ২/১ জায়গায় অস্থায়ী দমকাঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে, এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo