৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৩
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

বরিশাল মহানগর ক্লাবের চতুর্থ বর্ষে পদার্পন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুলাই ৭, ২০২৪,
  • 777 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টারঃ আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে বরিশালের ক্রীড়া অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী বরিশাল মহানগর ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। এর মধ্যে দিয়ে সংগঠনটি চতুর্থ বর্ষে পদার্পন করলো। এ উপলক্ষে শুক্রবার (৫ জুলাই) বরিশাল নগরীর ব্লাক কুইন রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশাল মহানগর ক্লাবের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল মহানগর ক্লাবের উপদেষ্টা বৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় আমন্ত্রিত অতিথিদের মাঝে শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সদস্য সচিব মো: সাদ ইসলাম বলেন, হাঁটি হাঁটি পা পা করে বরিশালের ক্রীড়া অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী বরিশাল মহানগর ক্লাব আজ চতুর্থ বর্ষে পা রাখছে। এই শুভলগ্নে আপনাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের দোয়া, ভালবাসা ও সহযোগিতাই আমাদের পথচলার অনুপ্রেরণা।

ক্লাবে নতুনত্ব আনার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যহত রয়েছে। আমি আশা করি, সকলের সহযোগিতায় বরিশাল মহানগর ক্লাব বরিশালের ক্রীয়াঙ্গনে মাইলফলক হয়ে থাকবে।

উক্ত অনুষ্ঠানে এ বছরের সেরা সংগঠক হিসেবে মনোনীত হন বরিশাল মহানগর ক্লাবের সম্মানিত দপ্তর সম্পাদক জিহাদ তালুকদার। এসময় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। পরে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo