অনলাইন ডেস্ক: বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রবিবার (২৯ জুন) বাংলাদেশ টেস্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে পরিদর্শনে আসেন।
এসময় তাকে বরিশাল মহানগর ক্লাব এবং বেসিক ক্রিকেট কোচিং একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় মহানগর ক্লাব ও বেসিক ক্রিকেট কোচিং একাডেমির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।