৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৭
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালসহ ৭ মেট্রোপলিটনে নতুন পুলিশ কমিশনার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪,
  • 473 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালসহ ৭ মেট্রোপলিটনে নতুন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ দেশের সাত মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কে কোন মেট্রোপলিটনের কমিশনার হলেন— পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হাসিব আজিজকে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মো. রেজাউল করিমকে সিলেট মহানগর পুলিশ (এসএমপি),সিআইডির অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত খোন্দকার রফিকুল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আবু সুফিয়ানকে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা মহানগর পুলিশ (কেএমপি), পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) অতিরিক্ত ডিআইজি ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মো. মজিদ আলীকে রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) এবং ডিএমপি উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আমিনুল ইসলামকে বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo