১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৭
শিরোনামঃ

বরিশাল ব্রজমোহন কলেজে ব্যাপক সংঘর্ষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪,
  • 302 সংবাদটি পঠিক হয়েছে

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বরিশালে সরকারি ব্রজমোহন কলেজে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার দাবি করা হলেও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, সকালে বি এম কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। পরে তারা মিছিল বের করলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

হামলার খবর ছড়িয়ে পড়লে নগরীর নথুল্লাবাদ এলাকায় অবস্থান নেওয়া কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের একটা অংশ লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। তারা ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অশ্বিনী কুমার হলে গিয়ে অবস্থান নেয়। পরে ওই হলের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরাও। এ সময় ক্যাম্পাসের আশপাশে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo