৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩০
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

ফয়েল পেপার আটকে দুই ঘণ্টা বন্ধ মেট্রোরেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ৩১, ২০২৪,
  • 435 সংবাদটি পঠিক হয়েছে

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের সঙ্গে ফয়েল পেপার আটকে যাওয়ায় প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল। রোববার (৩১ মার্চ) সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন চলাচলের কথা থাকলেও ৮টা ৪৫ মিনিটের পর সেটি চালু হয়। এদিন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, সকালে ঝড়ো বাতাসের সময় একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মাঝামাঝি কোনো এক জায়গায় ওভারহেড ক্যাটেনারিতে পরে। এটি সরাতে অল্প সময় লাগলেও মেইনটেনেন্স টিম ওই সময় না থাকাতে এটি এক ঘণ্টার মতো সময় লাগে।

এদিকে দুই ঘণ্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সামাজিকমাধ্যমে অনেকেই পোস্ট করে অন্য উপায়ে গন্তব্যে যাওয়ার কথাও বলেন। জুবায়ের শুভ নামে একজন সকাল সাড়ে আটটায় লেখেন, সকাল থেকে মেট্রোরেল বন্ধ।

মাহাফুজুল করিম নামে একজন লেখেন, মেট্রোরেল বন্ধ। বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন। মতিঝিলের যাত্রী মো. রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, সকালে উত্তরা উত্তর স্টেশনে গিয়ে দেখি ট্রেন নেই। এরপর জানানো হয় যান্ত্রিক ত্রুটির কথা।এদিকে দিনের প্রথম মেট্রোট্রেন স্টেশনগুলোতে না আসায় অনেকেই ভেবে নেন আজ হয়ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যে কারণে ফেসবুকে ট্রাফিক অ্যাল্যার্ট গ্রুপে পোস্ট করেন এই বিষয়ে। ফেসবুকেই আবার অনেকেই পোস্ট করে জানান, সকাল ৮ টা ৪৮ মিনিটে তারা স্টেশনে ট্রেন পেয়েছেন।

 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo