৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুন ৬, ২০২৩,
  • 382 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য পায়রা বন্দর নির্মাণ করেছেন। এ বন্দর বর্তমানে স্বয়ংসম্পূর্ণতায় রূপ নিচ্ছে। ইতোমধ্যে বিদেশি মাদার ভেসেল এ বন্দরে আসতে শুরু করেছে। এ বন্দরকে ঘিরে কলাপাড়াও আজ উন্নয়নের মহাসড়কে। পাল্টে যাচ্ছে মানুষের জীবনযাত্রা।

সোমবার রাত ৮ টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে পায়রা বন্দরের নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পায়রা বন্দর চেয়ারম্যান এই কথা বলেন। কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পায়রা বন্দরের প্রকৌশল ও উন্নয়ন, কমোডর রাজিব ত্রিপুরা, পায়রা বন্দরের প্রকল্প পরিচালক (ডি আই এস এফ) ক্যাপ্টেন এম মুনিরুজ্জামান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে কলাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo