৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

পবিত্র রমজানে নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪,
  • 374 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল আলম টিটু বলেছেন, রমজানে নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না। বাজারে তেলের দাম ১০ টাকা কমেছে, যা আজকালের মধ্যে পাওয়া যাবে। অন্য কোনো পণ্যের সরবরাহে সংকট নেই।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রশাকদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন উপস্থিত ছিলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, তেলের যে দাম কমানো হয়েছে, সেটি আজকালের মধ্যেই কার্যকর হবে। এরই মধ্যে ফ্যাক্টরি লেভেলে তেলের দাম কমানো হয়েছে কি না, সেটা ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে ভিজিট করেছি। ডিসিদের নির্দেশ দিয়েছি বাড়তি দামে বিক্রি হলে ব্যবস্থা নিতে। তিনি বলেন, আমরা ডিসিদের বলেছি, উৎপাদন এলাকার পণ্যগুলোর সাপ্লাই চেনে যেন কোনো সমস্যা না হয়। পরিবহন ব্যবস্থা যেন শৃঙ্খলভাবে হয়। এসব বিষয়ে তাদের পরামর্শ দিয়েছে এবং নির্দেশনা দিয়েছে। আহসানুল আলম আরও বলেন, রমজানের মধ্যে নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না। এরই মধ্যে চালের বাজার কিন্তু নিয়ন্ত্রণে এসেছে, স্থিতিশীল রয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটা পণ্যই নিয়ন্ত্রণে আসবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo