৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১৮
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

পটুয়াখালীতে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মে ২২, ২০২৩,
  • 507 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালী ॥ পটুয়াখালীতে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে পটুয়াখালী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির জেলা সমন্বয়কারী তাসনীম বিনতে মনিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পতœী ও সমাজ সেবিকা আয়েশা হুমায়রা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলার সহকারী কর্মকর্তা মোঃ সুফিয়ার রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ। এসময় আরও উপস্থিত ছিলেন আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবরিনা শাহনাজ, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ জহিরুল ইসলাম, জেলা সদস্য হাসিবুর রহমান, জেলা সহ সমন্বয়কারী মেহেদী হাসান রিফাতসহ অন্যান্য সদস্যরা।

সভায় অতিথিরা জেলা, উপজেলা ও ইউনিয়ন কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটি সক্রিয়করণ আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম সামাজিক সমস্যা ও কুসংস্কার দূরীকরণ এবং বিদ্যমান সরকারি সেবা সমূহের অধিকতর ব্যবহারের মাধ্যমে সকল কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে কাজ করে যাচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo