৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৭
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

দেশে গণতন্ত্র বলতে কিছু নেই: ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, এপ্রিল ৩, ২০২৪,
  • 366 সংবাদটি পঠিক হয়েছে

সারাদেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে, মানুষের অধিকার বলতে কিছু নেই, গণতন্ত্র বলতে কিছু নেই। এমনই অভিযোগ করলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, এখনও সংগ্রাম করে চলেছি। আমরা বিশ্বাস করি জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে কামিয়াব হবো।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় জেলা বিএনপির প্রয়াত সভাপতি তৈমুর রহমানের কবর জিয়ারত শেষে পরিবার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পৃথিবীতে কোনো স্বৈরাচারী শক্তি বেশিদিন টিকতে পারেনি, হিটলার ও নমরুদ ধ্বংস হয়ে গেছে। মানুষের পক্ষে না থাকলে বা তার কল্যাণে কাজ না করলে কখনোই টিকে থাকা যায় না।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসন আপনাদের নির্যাতন করছে, আপনারা এখনও বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে হয়, তারপরও আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাই সবচেয়ে বড় বিজয়।

তিনি আরও বলেন, কখনও পরাজিত মনোভাব নিবেন না। আওয়ামী লীগ এই দেশকে দলীয় রাষ্ট্রে পরিণত করেছে। নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তারা অতীতে যখন ক্ষমতায় ছিল তখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল।

ফখরুল বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। অধিকার প্রতিষ্ঠা করাই এখন বড় বিষয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ছাত্রদল সভাপতি মো. কায়েসসহ বিএনপির জেলা উপজেলার বিভিন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo