৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১২
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

দুবাইয়ের আল-হামরিয়া বন্দরে পৌঁছেছে ‘এমভি আবদুল্লাহ’

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ২১, ২০২৪,
  • 196 সংবাদটি পঠিক হয়েছে

জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল-হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। রোববার (২১ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি। প্রায় ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ১৩ এপ্রিল ছাড়া পায় কেএসআরএম গ্রুপের এই জাহাজটি।

বিষয়টি নিশ্চিত করেছেন কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম।

এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ জানান, জাহাজের সব নাবিক ও ক্রুরা সুস্থ আছেন। মোট ২৩ নাবিকের মধ্যে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় জেনারেল স্টুয়ার্ড মোহাম্মদ নূর উদ্দিন ও সেকেন্ড ইঞ্জিনিয়ার মোজাহেদুল ইসলাম চৌধুরী বিমানে দুবাই থেকে দেশে ফিরবেন। এছাড়া বাকি ২১ জন কয়লা খালাসের পর মে মাসের প্রথম সপ্তাহে জাহাজ নিয়ে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, গতকাল শনিবার (২০ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় প্রবেশ করে জাহাজটি।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। প্রায় ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ১৩ এপ্রিল ছাড়া পায় কেএসআরএম গ্রুপের এই জাহাজটি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo