১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৯

ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, এপ্রিল ২২, ২০২৪,
  • 272 সংবাদটি পঠিক হয়েছে

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ ও মিছিল করবে বিএনপি। এদিন বেলা আড়াইটায় রাজধানীয় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির উদ্যোগে এ সমাবেশ হবে।

শনিবার মহানগর দক্ষিণের সদস্য (দপ্তরের চলতি দায়িত্ব) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়

এর আগে বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। পৃথক দুটি সমাবেশেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলে জানা গেছে। এর মধ্যে দিয়েই আবারো চাঙা হয়ে উঠবেন বলে মনে করছেন নেতাকর্মীরা।

ছাড়াও নেতাকর্মীদের সক্রিয় রাখতে ইস্যুভিত্তিক কর্মসূচি, সভা-সমাবেশ ও তৃণমূল পর্যায়ে কর্মিসভার প্রস্তুতি নিচ্ছে দলটি। গত শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এই বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছেন সাংগঠনিক নেতারা। আজ রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে নতুন কর্মসূচি ও প্রস্তাব নিয়ে আলোচনা হবে। আগামী দু’একদিনের মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo