৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

গলাচিপায় বন্ধ হওয়ার উপক্রম প্রতিবন্ধীদের স্কুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, এপ্রিল ৫, ২০২৩,
  • 405 সংবাদটি পঠিক হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) ॥ পটুয়াখালীর গলাচিপায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে প্রতিবন্ধীদের স্কুলগুলো। চরম অর্থনৈতিক সংকটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে শরৎ বিহারী সমন্বিত প্রতিবন্ধী স্কুল। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় স্কুলটি।

ওই সময় থেকে এখন পর্যন্ত ব্যক্তিগত অনুদানের টাকায় স্কুলটি পরিচালিত হয়ে আসছে। নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীবৃন্দ সরকারি বেতনের আশায় বছরের পর বছর বিদ্যালয়ে শ্রম দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পরেও সরকারি কোন সুযোগ সুবিধার ব্যবস্থা না হওয়ায় চরম অর্থনৈতিক সংকটে পরেছেন শিক্ষক কর্মচারীবৃন্দ। কেউ অন্যের দোকানে কাজ করে কেউবা আবার কৃষি কাজ করে কোন রকম জীবন যাপন করছেন। এর জন্য বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

স্কুলটি বন্ধ হয়ে গেলে প্রায় ২ শত প্রতিবন্ধী শিশুর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে। অতি দ্রুত বিদ্যালয়টিকে সরকারি সুযোগ সুবিধা দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন প্রতিবন্ধী শিশুদের অভিভাবক বৃন্দ। যাতে তাদের প্রতিবন্ধী শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। তারাও যেন আর দশটা সাধারণ শিশুর মত পেতে পারে জ্ঞানের আলো। তাই তো এই বিদ্যালয়ের জন্য দরকার জরুরী ভিত্তিতে সরকারি অনুদান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo