৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

কলাপাড়ায় বিয়ের দাবিতে স্কুল শিক্ষকের বাড়িতে তরুণীর অনশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ১৬, ২০২৩,
  • 387 সংবাদটি পঠিক হয়েছে

জেলা প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে স্কুলশিক্ষকের বাড়িতে তিনদিন ধরে অবস্থান করছেন এক তরুণী। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামে শিক্ষক মহিবুল্লাহ সুমনের বাড়িতে অবস্থান নেন ওই যুবতী। সুমন আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সুমন ও ওই যুবতী এলএলবিতে অধ্যয়নরত। তারা দুজনে ব্যাচমেট। প্রায় এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে তাদের পরিচয় হয়। পরে উভয় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একাধিকবার তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। সুমন ওই যুবতীর সঙ্গে বিয়েতে অস্বীকৃতি জানালে তিনি বাড়িতে অবস্থান নেয়।

ওই তরুণী জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে সুমন আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছে। আমি তাকে বিয়ের জন্য বলি। কিন্তু তিনি তালবাহানা করছেন। আমি তার বাড়িতে অবস্থান নেওয়ার পর তিনি আমাকে ফোন দিয়ে বরিশাল যেতে বলেন। আমি তার কথায় রাজি হইনি। আমাকে সুমন এবং তার পরিবার মেনে না নিলে আমি আত্মহত্যা করবো।

সুমনের বাবা বাশার সিকদার জানান, এ মেয়ে আমাদের বাড়িতে আসার পর থেকে ছেলেকে খুঁজে পাচ্ছি না। এখন এ মেয়েকে নিয়ে আমরা নিজেরাই সমস্যায় আছি।

স্থানীয় নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। ছেলের বাবা আমার কাছে এসেছেন। আমি ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেওয়ার কথা বলেছি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনা সাংবাদিকদের কাছে শুনলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo