৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

‘আ.লীগ নেতাদের ভালো কাজের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ১৬, ২০২৩,
  • 363 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল ধরনের ভালো ও মানবিক উদ্যোগের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন।

আমাদের দলীয়ভাবে এবার ইফতার আয়োজন না করলেও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।
যে সকল সংগঠনের সাঙ্গে সাধারণ মানুষের সংযোগ রয়েছে, তাদের পাশে আমরা আছি।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে পটুয়াখালীবাসী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাসব্যাপী জনতার ইফতার খানা কর্মসূচীতে অংশগ্রহণ করে তিনি একথা বলেন।

তিনি বলেন, পটুয়াখালীবাসী নামে সংগঠনটি সাধারণ মানুষের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, এর চেয়ে ভালো কোনো উদ্যোগ আর হতে পারে না। আমি মনে করি এটি প্রধানমন্ত্রীর যে নির্দেশনা তারই একটি বর্হিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টির শুরু লগ্ন থেকেই বাংলাদেশের জনগণের সুখে দুঃখে ভাগিদার ছিল। সংকট ও সমস্যা এবং দুর্যোগে প্রান্তিক পর্যায়ে সাহায্য সহযোগিতা করেছে। বঙ্গবন্ধু নিজেও মানবিক নেতা ছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুরূপভাবে সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের দুঃখ কষ্টে পাশে থেকেছে।

এছাড়াও তিনি স্থানীয় পথচারী, শ্রমজীবী ও নানান শ্রেনী পেশার মানুষের সঙ্গে সড়কে ইফতারে অংশগ্রহণ ও মাগরিবের নামাজ আদায় করেন। এসময় পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পটুয়াখালীবাসী সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হানসহ স্থানীয় স্বেচ্ছাসেবী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo