২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪২
শিরোনামঃ

অবসরের ১০ দিন আগে মাউশির ডিজি’র পদোন্নতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪,
  • 335 সংবাদটি পঠিক হয়েছে

একুশে বাংলা ডেস্ক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) প্রফেসর নেহাল আহমদের আগামী ৯ এপ্রিল শেষ কর্মদিবস। এর ১০দিন আগে গ্রেড-১ এর পদোন্নতি পেয়েছেন তিনি। শিক্ষা ক্যাডারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ মর্যাদা পেলেন প্রফেসর নেহাল আহমদ।

সোমবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে তার পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়— অধ্যাপক নেহাল আহমদকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

মাউশি অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক একজন প্রফেসর অর্থাৎ গ্রেড-৪ এর মর্যাদাপ্রাপ্ত। গ্রেড-১ পাওয়ার পর তিনি এখন সচিব সমমর্যাদার।

এর আগে, ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর নেহাল আহমেদ ২০২২ সালের ৩১ জানুয়ারি মাউশি অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo