৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

মকবুল হোসেন কলেজে মেন্টাল পিচ সাপোর্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, জুন ১, ২০২৪,
  • 329 সংবাদটি পঠিক হয়েছে

আব্দুল্লাহ আল হাসিব: রাজধানীর অন্যতম আলহাজ্ব মকবুল হোসেন কলেজে “মেন্টাল পিচ সাপোর্ট” এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনসটি উপলক্ষে শনিবার (০১ জুন) মনোবিজ্ঞান বিভাগের “মেন্টাল পিচ সাপোর্ট” এর সদস্যদের উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়।

মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কাজি মমতাজ শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষ এবং মনোবিজ্ঞানের দূরদর্শী লেখক মোঃ আমিনুল হক এবং উদ্বোধক হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিভাগের শিক্ষার্থীরা। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় অতিথিবৃন্দ বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সবার সামনে তুলে ধরেন এবং “মেন্টাল পিচ টিম” এর লক্ষ্য ও স্বপ্ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল বেলুন উড়ানো, কেক কাটা, সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo