২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৪
শিরোনামঃ

দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুন ১৮, ২০২৪,
  • 305 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক ::: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (১৬ জুন) তিনি এক শুভেচ্ছা বাণীতে বলেন, আমাদের মধ্যে আত্মত্যাগ ও আত্মদানের মানসিকতা সঞ্চারিত করে কোরবানি।

রাষ্ট্রপতি বলেন, কোরবানির ত্যাগ আমাদের মধ্যে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়।

দারিদ্রপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষ কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

তিনি সমাজের দারিদ্রপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo