৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৯
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

টেলিভিশন বিতর্কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ কোয়ার্টার ফাইনালে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, জুন ২৯, ২০২৪,
  • 311 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্কঃ জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) বিতার্কিক দল। আজ শনিবার (২৯ জুন) বাংলাদেশ টেলিভিশন আয়োজিত এই প্রতিযোগিতার ৩য় রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে ২-১ ব্যালটে রাজশাহী কলেজ বিতার্কিক দলকে পরাজিত করেন তারা।

এর মধ্য দিয়ে ৮০টি দলের মধ্যে সেরা দশে প্রবেশ করল শেবাচিমের জামিলুর রহমান ছাত্রাবাসের এই দল। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরামের সাধারণ সম্পাদক আসিফ আহমেদ জামান রাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘জরুরি সেবা নিশ্চিতকরণের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব’- এই প্রতিপাদ্যের ওপর ৩য় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পর্বটি পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশন থেকে সম্প্রচারিত হবে।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান সাকিন, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শুভ মণ্ডল এবং নির্বাহী সদস্য মোহাইমিনুল ইসলাম ইমন ও ফারহান ফুয়াদ চৌধুরী সহযোগী বিতার্কিক হিসেবে ছিলেন। বিতর্কে প্রতিপক্ষ দলের যুক্তিখণ্ডন করেন ফারহান ফুয়াদ চৌধুরী।

জানা গেছে, বিতর্ক দলটিতে তিনজন মূল বিতার্কিক এবং চারজন সহযোগী বিতার্কিক ছিলেন। মূল বিতার্কিকরা হলেন ডিবেটিং ফোরামের সভাপতি মো. জোনায়েদ বিন জাকির সিদ্দিকী, সাধারণ সম্পাদক আসিফ আহমেদ জামান রাফাত এবং সহ-সাধারণ সম্পাদক সাজিদ রেজোয়ান অয়ন।

এ সময় বিচারক হিসেবে ছিলেন জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়ন দলের দলনেতা এবং উপসচিব রাজিব সরকার, প্রতিযোগিতার দু’বারের চ্যাম্পিয়ন দলের দলনেতা ও বারোয়ারি পর্বের শ্রেষ্ঠ বক্তা মুসাব্বিরুল ইসলাম এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক ওমর ফারুক।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo