৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

গলাচিপায় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ৩, ২০২৩,
  • 458 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল : পটুয়াখালীর গলাচিপায় ৬০ বছরের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্তের নাম শহিদুল হাওলাদার (৩৫)।

জানালা ভেঙে ঘরে প্রবেশ করে বৃদ্ধাকে প্রতিবেশী শহিদুল ধর্ষণ করেন বলে অভিযোগ। গত ২৪ এপ্রিল রাতে জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই বৃদ্ধা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরদিন (২৫ এপ্রিল) গলাচিপা থানায় ভুক্তভোগী বৃদ্ধার ছেলে বাদী হয়ে থানায় অভিযোগ করেন। তবে অভিযোগের ৭ দিন পর আজ বুধবার (৩ মে) মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ।

মামলা সত্যতা নিশ্চিত করেছেন গলচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন।

তিনি বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ৩ মে মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধর্ষণের শিকার ওই নারীর ছেলে রহমত উল্লাহ বলেন, ‘গত ২৪ এপ্রিল রাতে মা বাড়িতে একা অবস্থান করছিলেন। রাত অনুমানিক ১টার দিকে পাশের বাড়ির শহিদুল হাওলাদার (৩৫) তার মায়ের ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে মাকে ধর্ষণ করে। এ সময় মায়ের মা ডাক-চিৎকার দিলে আশপাশের ঘরের লোকজন এগিয়ে আসে। এ সময় ধর্ষক শহিদুল ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ’

তিনি জানান, ধর্ষণের ফলে মায়ের রক্তক্ষরণ শুরু হলে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ২৫ এপ্রিল গলাচিপা থানায় লিখিত অভিযোগ করলেও থানা পুলিশ কোনো ব্যবস্থা গ্রহল করেনি। বর্তমানে অভিযুক্ত শহিদুল হাওলাদার পলাতক রয়েছেন বলেও জানান রহমত উল্লাহ।

অভিযোগের সাত দিন পর মামলা গ্রহণের বিষয়ে জানতে চাইলে গলাচিপা থানার ওসি বলেন ‘মামলাটি তদন্ত করতে সময় লেগেছে। ’

এদিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘নির্যাতনের শিকার ওই নারীর প্রয়োজনীয় চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যথা সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo