৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

গলাচিপায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম,মেম্বারের সহায়তায় উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জুন ১৯, ২০২৩,
  • 1057 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।।  পটুয়াখালী জেলার, গলাচিপা উপজেলার বড় গাবুয়া গ্রামে জমি দখলের জের ধরে বৃদ্ধা সহ একই পরিবারের ৪ জনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বাবুল হাওলাদার ও তার সহযোগীরা। এ সময় তারা হামলা চালিয়ে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে বাবুল নিজের মাথায় আঘাত করে নাটকীয় ভাবে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৯ জুন) সকাল ১০ টায় হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা নূর শাহেদ হাওলাদারের মেয়ে খুকুমণি,ফাহিমা,হাসিনা ও ছেলে আনসার হাওলাদার। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত খুকু মনি জানান, তাদের পৈত্রিক সম্পত্তির ১ একর ১২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে তারই সৎ চাচা বাবুল হাওলাদার ও তার পরিবারের লোকজন। বিষয়টি তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের কাছে অভিযোগ করলে সে রবিবার সকালে দুই পক্ষকে নিয়ে সালিশ বৈঠকে বসার কথা বলে। তার সূত্র ধরে ঘটনার দিন সোমবার সকালে চেয়ারম্যান ইউপি মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠকে আশার আগেই জুয়াড়ি বশির মুন্সির নেতৃত্বে তার চাচা বাবুল হাওলাদার, ওয়াহেদ হাওলাদার,জলিল হাওলাদার, মোনা হাওলাদার, চাচাতো ভাই কবির হাওলাদার নুরুল ইসলাম সাইফুল হাওলাদার ও কালাম সহ কয়েকজন সন্ত্রাসী খুকুমণির উপর অতর্কিত হামলা চালায়। তাকে উদ্ধার করতে ফাহিমা,হাসিনা ও আনসার ঘটনাস্থলে গেলে তাদেরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বগিদা ও মুগুড় সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

সংবাদ পেয়ে স্থানীয় ইউ পি চেয়ারম্যান ও মেম্বার দেলোয়ার তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে উন্নতি চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo