৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ১৭, ২০২৩,
  • 416 সংবাদটি পঠিক হয়েছে

ডেক্স : পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত ও তিন জন আহত হয়েছে। নিহতরা হলেন বাবুল মৃধা (২৬) ও সাইদুল মল্লিক (২৫)।

কলাপাড়া থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, মঙ্গলবার রাতে কলাপাড়া থেকে নীলগঞ্জ ইউনিয়নে ব্যাটারী চালিত অটোরিক্সায় করে শ্বশুড় বাড়ি যাচ্ছিলেন বাবুল মৃধা। এ সময় তারা কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ইসলামপুর এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সাটি একটি গাছ বোঝাই হামজাকে পিছন থেকে ধাক্কা দিলে অটোতে থাকা তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা বাবুল মৃধাকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কলাপাড়া থানা পুলিশ এ ঘটনায় গাছবাহী হামজা জব্দ ও তার চালককে আটক করেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। নিহত বাবুল মৃধ্ ারাজাপুরে ঝাড়াখালি গ্রামের আসমত মৃধার ছেলে।

এছাড়া মঙ্গলবার রাতে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত সাইদুল মল্লিক। একইদিন সন্ধায় রাঙ্গাবালীর বড়বাইশদিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলের চাকার মাছ ধরার জাল আটকে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা খেয়ে চালক সাইদুল ও মোটরসাইকেল যাত্রী সাইদুল হাওলাদার আহত হয়। রাত সাড়ে ১০টার দিকে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় সাইদুল মল্লিক মারা যায়। অপর আহত সাইদুল হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo