২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩৮
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, আগস্ট ১৯, ২০২৪,
  • 293 সংবাদটি পঠিক হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম খেতাব প্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ বাদি হয়ে নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ১১নং সেক্টর কমান্ডার, সাবেক সেনাপ্রধান ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক। মানিক বলেছিলো, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার’সহ কালীমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মনহানীকর বক্তব্য প্রদান করেন মানিক। যা প্রিন্ট, ইলেকট্রনিক, সোস্যাল মিডিয়ায় প্রচারিত। মানিকের এমন মন্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান ও তাহার পরিবারের মানসন্মান ক্ষুন্ন হয়েছে।

বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত টকশোতে মানিক উদ্ধত্য ও কুরুচিপূর্ণ, নারী বিদ্ধেষী, অপমানজনক বক্তব্য ও আচরন করে, যা সারা দেশবাসী দেখেছে এবং তা স্যোসাল মিডিয়াতে ভাইরাল হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদি এডভোকেট রবিউল হাসান পলাশ। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী বুধবার আদেশের দিন ধার্য্য করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo