২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪৪
শিরোনামঃ

বিশ্ব ইজতেমায় সাতজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪,
  • 409 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

বিশ্ব ইজতেমার ময়দানে ও ময়দানে আসার পথে প্রথম দিন পর্যন্ত একজন পুলিশ সদস্যসহ সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত এই সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বিশ্ব ইজতেমার মিডিয়া সেলের প্রধান মো. হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ব ইজতেমা ময়দানে মারা যাওয়া চার মুসল্লি হলেন- নেত্রকোনার থানার কুমারী বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে এখলাস মিয়া (৬৮), ভোলা জেলার ভোল্লা গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০), জামালপুর জেলার তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মতিউর রহমান (৬০)।

ময়দানে আসার সময় মারা যাওয়া তিনজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দী টোলা গ্রামের জামান মিয়া (৪০) ও ইজতেমায় আসার পথে বাসচাপায় পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০) মারা যান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo