৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৭
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

পদ্মা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায়ে রেকর্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ২৮, ২০২৩,
  • 498 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : পদ্মা সেতুতে টোল আদায়ের ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। সোমবার পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।বুধবার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, ২৪ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে পার হয়েছে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন। এ থেকেই ওই পরিমাণ টোল আদায় করা হয়েছে।

এর মধ্যে মাওয়া প্রান্তে ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৯৫০ টাকা এবং জাজিরা প্রান্তে ১ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে বলে জানান তিনি।

এর আগে, সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকার টোল আদায় হয়েছিল স্বপ্নের পদ্মা সেতু থেকে।

পদ্মা সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেতু দিয়ে ৫৭ লাখেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। সেতু উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত সর্বমোট টোল আদায় হয়েছে ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরে দক্ষিণ-পশ্চিম বঙ্গের ২১ জেলার মানুষের সঙ্গে রাজধানী ঢাকাকে সরাসরি সড়ক পথে যুক্ত করেছে।

উদ্বোধনের পর থেকেই প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ যানবাহন চলাচল করছে পদ্মা সেতু দিয়ে। ফলে টোল আদায়ও হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo