৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

পটুয়াখালীতে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ, আহত-১৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মে ২০, ২০২৩,
  • 425 সংবাদটি পঠিক হয়েছে

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০-১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও মটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ মে) সকালে বনানী এলাকায় ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। টিয়ারসেল নিক্ষেপ করেছে। গুরুতর আহত অবস্থায় বিএনপি এবং আওয়ামীলীগের ১৫ নেতা-কর্মীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালী জেলা বিএনপি নেতারা বলেন, আমাদের সমাবেশে আওয়ামী লীগের নেতারা লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালালে আমরাও প্রতিরোধ গড়ে তুলি।

এদিকে আওয়ামীলীগ নেতারা বলেছেন, কর্মসূচির নামে বিএনপি রাস্তা অবরোধ করে ভাঙচুর-হামলার ঘটনা ঘটিয়েছে। বেশ কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করেছে। এতে তাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন।

পটুয়াখালী সদর থানা থেকে এসআই মাসুদ বলেছেন, আইনশৃঙ্খলা এখন স্বাভাবিক। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo