১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫২
শিরোনামঃ
শেবাচিম হাসপাতালে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ৩১ সদস্যের কমিটি গঠন বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বাকেরগঞ্জে ব্রিজ নির্মাণে অনিয়ম, প্রতিবাদ করায় ২ বৃদ্ধকে মারধরের অভিযোগ জর্দা শামীমের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড… বাকেরগঞ্জে জমি জমা বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ চাঁদপাশায় হামলায় বৃদ্ধসহ আহত-৩, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ চরমোনাইতে হামলায় আহত-৫ নেছারাবাদে দিনমজুরকে পেটানোর অভিযোগ কাশিপুরে জমিজমা বিরোধের জেরে বৃদ্ধাকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ বরিশালে বিধবার জমি দখল, ল্যাংড়া আরিফের খুঁটির জোর কোথায়?

পটুয়াখালীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ৩০, ২০২৩,
  • 436 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালী ॥ পটুয়াখালীর দশমিনা উপজেলায় বুড়াগৌরাঙ্গ নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রবিবার সকালে পটুয়াখালী এবং বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী টিম অভিযান পরিচালনা করে নিখোজ বর রাব্বি এবং বরের মাতা সেলিনা আক্তার এর লাশ উদ্ধার করে।

এর আগে শুক্রবার রাতে এক নারীর মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম লিপি আক্তার। তিনি বরের ফুফু। এখন পর্যন্ত নিখোজ রয়েছে আরও দুইজন। তারা হলো- উত্তর রনগোপালদি এলাকার ধলু হাওলাদারের মেয়ে খাদিজা (৫), ও উত্তর চর শাহজালাল এলাকার বেলাল মুন্সির মেয়ে মানসুরা(৮)।

স্থানীয়রা জানিয়েছেন, রাব্বি হাওলাদারের সঙ্গে চরবোরহান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয় কয়েকদিন আগে। পরে বিয়ের অনুষ্ঠান শেষে শুক্রবার বিকেলে নববধূ সুমাইয়াসহ ১৪ থেকে ১৫ জন আত্মীয়স্বজনকে নিয়ে ট্রলারে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ কালোবৈশাখী ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাৎক্ষনিক কয়েকজনকে উদ্ধার করলেও বরসহ চারজনকে উদ্ধার করতে পারেনি। পরে রবিবার সকালে ২ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

উদ্ধার অভিযান সম্পর্কে পটুয়াখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ আলম বলেন, কয়েকটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo