স্টাফ রিপোর্টার : জমিজমা বিরোধের জের ধরে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তিমির কাঠি গ্রামে জমিজমা বিরোধের জের ধরে দুই দফা হামলা চালিয়ে এক কৃষককে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ভূমি দস্যুরা।
সোমবার (৮ মে) সকাল সোয়া ৯ টায় কুমারখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: খলিল গাজী সে ওই গ্রামের বাসিন্দা মৃত: আব্দুল বাসেত গাজীর ছেলে। পেশায় একজন কৃষক। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত খলিল জানান, তার বসত বাড়ির সম্পত্তির দুই একর জমি দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করে আসছে একই গ্রামের চিহ্নিত ভূমিদস্যু হিরণ গাজী ও তার সহযোগীরা। এ ঘটনায় সে ২০১৯ সালে বাদী হয়ে বরিশাল সিভিল আদালতে একটি মামলা দায়ের করে। পরে এ ঘটনায় সোমবার আদালত থেকে স্থিতিশীল নিষেধাজ্ঞার একটি নোটিশ আসে।
তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার সকালে খলিল তিমির কাঠি বাজারে গেলে ভূমিদস্যু জাফর গাজীর নেতৃত্বে হিরণ গাজী ভাতিজা শামীম গাজী ও ভাগ্নে সীমান্ত গাজী সহ কয়েকজন সন্ত্রাসী পরিকল্পিত ভাবে তাকে হত্যার উদ্দেশ্যে দুই দফায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থা উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, স্থানীয় একটি চক্র আমাদের অনেক জমি ভুয়া দলিল ও রেকর্ড করিয়ে দখলের চেষ্টা করে আসছে। কিন্তু সেই জমির কাগজপত্র আমাদের কাছে আছে। ভূমি দস্যু জাফর গাজী ও তার সহযোগীরা তাদের সাথে আঁতাত করে আমাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় আমার উপর তাদের ক্ষোভ রয়ে যায়। আর তারই সূত্র ধরে এই ঘটনা সূত্রপাত।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।