৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

ঝালকাঠিতে সৎ ভাতিজির হামলায় চাচা জখম,হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুন ২৩, ২০২৬,
  • 105 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার বৈদারাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে জোরপূর্বক আফজাল হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সৎ ভাতিজি ও তার পরিবারের লোকজন।

স্বজনরা আহত ওই বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার ‌(২৩ জুন) সকাল ৯ টায় বৈদারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আফজাল হাওলাদার ওই গ্রামের বাসিন্দা আখের‌ উদ্দিন হাওলাদারের ছেলে। আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী আফজাল ও অন্যান্য ভাইদের সাথে তার সৎ ভাতিজি মনি আক্তারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার সকালে তার ছোট ভাই মৃত দুলালের কাঁঠাল গাছ থেকে জোরপূর্ব কাঁঠাল পেরে নেয় তার সৎ ভাতিজি মনি। বিষয়টি দুলালের স্ত্রী আলো বেগম আফজালকে জানালে সে প্রতিবাদ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মনি ,তার স্বামী ইব্রাহিম, ও ছেলে সিরাজ সহ অজ্ঞাত আরো ৩-৪ জন আফজাল কে হত্যার উদ্দেশ্য পূর্ব পরিকল্পিতভাবে ধারালো এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে তার স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অভিযোগ রয়েছে,আফজালের বড় ভাই রুস্তম হাওলাদারের কোন সন্তান না থাকায় মনিকে দপ্তপ অনেন। সে মারা যাওয়ার পর তার ও তার পরিবারের অত্যাচারে আফজালের পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo