২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৪৯
শিরোনামঃ

বরিশাল বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন একুশে বাংলা’র সম্পাদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জুন ১৭, ২০২৪,
  • 333 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল একুশে বাংলা’র পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক বিপ্লব আহমেদ। পাশাপাশি তিনি সকলের সার্বিক মঙ্গল কামনা করেছেন।

আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তির বার্তা, মানুষের প্রতি মানুষের সৃষ্টি হোক ভালোবাসার বন্ধন। সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের ঈদ।

একুশে বাংলা’র সকল পাঠক, কলাকুশলী, শুভানুধ্যায়ী, সংবাদদাতা ও বিজ্ঞাপনদাতাসহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক।

ঈদ শুভেচ্ছা বার্তায় বিপ্লব আহমেদ আরও বলেন, শুরু থেকেই পাঠকদের চাহিদা মাথায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল একুশে বাংলা। জাতীয় সংসদ, সচিবালয়, আদালত, নির্বাচন কমিশন, অপরাধ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ব্যবসা-বাণিজ্য, তথ্য-প্রয্যক্তি, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ প্রতিনিধি। যাদের ঘামঝরা পরিশ্রমেই মুহূর্তের ঘটনা সংবাদ হয়ে ভাসে পোর্টালটিতে। সংবাদকর্মীদের অক্লান্ত পরিশ্রম আর পাঠকদের নিরন্তর ভালবাসাই আমাদের পথচলার অনুপ্রেরনা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo