৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

এপ্রিলে আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪,
  • 315 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক: আবহাওয়া অফিস বলছে, চলতি এপ্রিলে দেশে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ ৫-৭ দিন হালকা থেকে মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখীসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আরও বলা হয়, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এ মাসে পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া এপ্রিলে এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সদ্য বিদায়ী মার্চে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিক (-০৮%) বৃষ্টিপাত হয়েছে। তবে ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং চট্টগ্রাম, রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

এদিকে গত মাসে পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ২-৩, ১৪-১৬ ও ১৮-৩১ মার্চ দেশের অনেক স্থানে হালকা থেকে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে এই সময়ে বজ্রপাত ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী বয়ে যায়। আর গত ৩১ মার্চ সিলেটে সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অন্যদিকে গত মাসে এ দিন রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা (৩৭.২° সে.) রেকর্ড করা হয়।

অন্যদিকে এ মাসে দেশে ২-৪টি মৃদু (৩৬-৩৭.১° সে.) অথবা মাঝারি (৩৮ ৩৯.১°সে) এবং ১-২টি তীব্র (৪০ ৪৭.১° সে.) থেকে অতি তীব্র (>৪২° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আর এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo