৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

আন্তর্জাতিক ইস্যুর কারণে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি: বাণিজ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪,
  • 303 সংবাদটি পঠিক হয়েছে

ঈদের পরই বাড়লো ভোজ্যতেলের দাম। লিটার প্রতি ১০ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকা। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেল ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আন্তর্জাতিক ইস্যুর কারণে ভোজ্যতেলের দাম বেড়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোটার্স’ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন তিনি। আরাও জানালেন, ভারত ছাড়াও রাশিয়া ও মিয়ানমারসহ কয়েকটি দেশের সাথে নিত্যপণ্য আমদানি করার জন্য চুক্তি করা হচ্ছে। এই তালিকায় ব্রাজিলও আছে। সেখান থেকে ভোজ্যতেল ও চিনি আমদানি করা হতে পারে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী ২-১ মাসের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির দোকানগুলোকে স্থায়ী কাঠামোর মধ্যে আনা হবে। চলতি অর্থবছরের মধ্যেই টিসিবির সুবিধাভোগীদের তালিকা হালনাগাদ করা হবে।

তিনি আরও বলেন, পণ্যের যোগান বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছিল বলেই দাম কমেছে। রফতানি বাণিজ্যে বাংলাদেশ ভালো করছে। আসিয়ান মার্কেট ধরার চেষ্টা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo