১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৫
শিরোনামঃ
মঠবাড়িয়ায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা,হাসপাতালে ভর্তি কাউনিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ তালতলীতে মসজিদে ইফতার দেয়া নিয়ে হামলা,আহত -১ মূলাদিতে হামলায় জেলে সহ আহত-৭ ঢাকাস্থ-ভোলা জেলা মকবুল হোসেন কলেজ স্টুডেন্ট ফোরাম কমিটি প্রকাশ মেহেন্দিগঞ্জে যৌতুকের প্রতিবাদ করায় শ্বশুর-শাশুড়ি সহ ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ বোরহানউদ্দিনে চাঁদার দাবীতে বৃদ্ধ’র পায়ের রগ কর্তনের অভিযোগ চন্দ্রমোহনে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর, হাসপাতালে ভর্তি বাকেরগঞ্জে চাঁদা না দেয়ায় সংখ্যালঘু ঠিকাদারকে মারধরের অভিযোগ ঝালকাঠিতে স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় এক গৃহবধূকে মারধরের অভিযোগ

ববি ছাত্রদলের ভোটার তালিকায় ছাত্রলীগ; ত্যাগীদের ক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫,
  • 206 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সাহসী নেতৃত্ব ও ত্যাগীদের উপেক্ষা করে ছাত্রলীগ সংশ্লিষ্টদের নিয়ে ভোটার তালিকা করার অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে। শুধু তাই নয়, পক্ষপাতমূলক আচরণ, নিয়মবহির্ভূত ভোটার তালিকা তৈরি এবং বিশেষ সুবিধা গ্রহণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত টিম পছন্দের প্রার্থীদের এগিয়ে দিতে একচেটিয়া কাজ করছে। ববি শাখা ছাত্রদলের একাধিক নেতাকর্মী এ অভিযোগ তুলে তীব্র ক্ষোভ ও অসস্তোষ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ মে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু ও তারেক হাসান মামুনকে ববি ছাত্রদলের নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।
গত ২২ মে কমিটি গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শাখার প্রথম আলোচনা সভা হয়। এরপর ২৯ জুলাই থেকে সদস্য ফরম পূরণ শুরু হয় এবং ২৩ সেপ্টেম্বর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২০১৬ সালে প্রথম কমিটি গঠিত হলেও ২০২২ সালে তা পূর্ণাঙ্গ হয়। দীর্ঘ আট বছর পর কমিটি বিলুপ্তির পর নতুন কাঠামো তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশনা ছিল যে ৫ আগস্টের আগে বিশ্ববিদ্যালয় ব্যানারে অন্তত পাঁচটি কর্মসূচিতে অংশগ্রহণ প্রমাণ থাকতে হবে। কিন্তু বাছাই প্রক্রিয়ায় সেই নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ রয়েছে। এমনকি যারা বিগত দিনে সরাসরি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল নিয়ম বহির্ভূত ভাবে তাদের নামে ছাত্রদলের সদস্য ফরম পূরণ করে ভোটার বানানো হয়েছে।

ববি ছাত্রদলের নেতাকর্মীরা জানান, জুলাই গনঅভ্যুত্থান পরবর্তী সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির ভয়ংকর দৃশ্য প্রত্যক্ষ করছি। আওয়ামী সরকারের সময় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাত্র ৭–৮ জন নেতাকর্মীকে নিয়মিত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে প্রোগ্রাম করতে দেখতাম। অনেকেই তাদের কম সংখ্যক কর্মী দেখে উপহাসও করত। কিন্তু তারা কঠিন সময়ে সংগঠনটিকে ধরে রেখেছিল এটাই সত্য। আজ ত্যাগীদের ভূমিকা সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে।

বর্তমানে যেটা দেখে সবচেয়ে বেশি মর্মাহত হচ্ছি তা হলো, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন হতে যাচ্ছে কাউন্সিলের মাধ্যমে আর সেই কাউন্সিলে ভোটার হিসেবে জায়গা পাচ্ছে তারাই যারা অনেকেই সরাসরি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ‘সান’কে আটকের পর যে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের দরজা ভেঙে তাকে ছাড়িয়ে নিয়েছিল তারাও আজ ছাত্রদলের ভোটার।

খোঁজ নিয়ে জানা যায়, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তৌসিফ আলম খান (সদস্য ফরম নং ৩৪, ক্রমিক নং ৫৫৪১৫৬), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরমান (আরমান হোসেন, সদস্য ফরম নং ৬০, ক্রমিক নং ৫৫৪০৫৪), সদস্য মো বিল্লাল হোসেন (সদস্য ফরম নং ০৫২, ক্রমিক নং ৫৫৪০৯৫), সদস্য ও ছাত্রলীগের সক্রিয় কর্মী ২০২০-২১ সেশনের শিক্ষার্থী হাসিবুর রহমান সিফাত (সদস্য ফরম নং ৭৬, ক্রমিক নং ৫৫৪১৬৯) ছাত্রদলের সদস্য ফরম পূরণ করেছেন।

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ তাকবির সিয়াম (সদস্য ফরম নং ১৪৭, ক্রমিক নং ৫৫৪০১৭), উপ নারী বিষয়ক মাহিমা জাহান মুনা (সদস্য ফরম নং ১৪৪, ক্রমিক নং ৫৫৪০০৩) ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির রেদোয়ান প্যাদা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক পরিচয়ে চাঁদা তোলা মোহাম্মদ ইব্রাহিম হোসেন সজল (সদস্য ফরম নং ৭৪, ক্রমিক নং ৫৫৪১৬০), সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক আজরাম খান ইমন (সদস্য ফরম নং ২৫৪, ক্রমিক নং ৫৫৪২০৪), ছাত্রলীগের মোহাম্মদ মিজানুর রহমান (সদস্য ফরম নং ০৩৬, ক্রমিক নং ৫৫৪১৯২), তালিকায় সক্রিয় ছাত্রলীগ কর্মী রয়েছে ৭৮ নাম্বারে সোহেল রানা, ১৫৭ নাম্বার প্রীতম দাস , ১৫৯ নাম্বার বর্ণবরণ সরকার, শাহ মোহাম্মদ তাকবির সিয়াম, ৬১ নাম্বার মোহাম্মদ মহিউদ্দিন হক সহ বিতর্কিতদের নিয়ে অসংখ্য সদস্য ফরম পূরণ করা হয়েছে।

অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে কেন্দ্রীয় টিমের প্রধান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম দিপু পাটোয়ারীর মুঠোফোনে কল করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। কমিটি গঠনের দায়িত্বে থাকা টিমের সদস্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান মামুনকে একাধিকার মুঠোফোনে কল দিলেও তিনি সাড়া দেননি।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে টিমের আরেক সদস্য ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু বলেন, ভোটার তালিকা এখনো প্রকাশ হয়নি। আমরা প্রাথমিক সদস্য ফরম পূরণ করিয়েছি মানেই কিন্তু এরা ভোটার না। এদের যাচাই বাছাই সাপেক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন প্রধান নির্বাচন কমিশনার।

কমিটিতে দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের উপেক্ষা করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় এই নেতা বলেন, যারা দুঃসময়ে ছাত্রদল করেছেন তারা আমাদের সহযোদ্ধা। তাদের প্রতি অবশ্যই আমাদের সহানুভূতি আছে।
ত্যাগী নেতাদের অনেকের ছাত্রত্ব না থাকার কারনে হয়তো তাদের আমরা সুযোগ দিতে পারবো না কিন্তু দলগতভাবে তাদের আমরা অন্য জায়গায় প্রতিস্থাপন করার সু্যোগ আসতে পারে।

আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে রিংকু বলেন, যারা এমন অভিযোগ করতেছে তারা কেউ নূন্যতম প্রমান দিতে পারবে না।

এদিকে দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ববি শাখা ছাত্রদলের একাধিক নেতাকর্মী তীব্র ক্ষোভ ও অসস্তোষ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়েছে।

ববি ছাত্রদলের সাবেক নেতারা মনে করছেন, ত্যাগী নেতৃত্ব বঞ্চিত হলে যেমনি যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে না তেমনি ভবিষ্যতে দলের সংকটকালে কেউ নেতৃত্বে আসতে আগ্রহী হবে না।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo