৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

মেহেন্দিগঞ্জে যৌতুকের প্রতিবাদ করায় শ্বশুর-শাশুড়ি সহ ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ৭, ২০২৬,
  • 153 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল মেহেন্দিগঞ্জের পশ্চিম সুলতানি গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী,শ্বশুর ও শাশুড়ি সহ ৪ জনকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে জামাতা ও তার পরিবারের লোকজন।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার (৬ মার্চ) দুপুর দেড়টায় পশ্চিম সুলতানি বাঘা বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন শুক্রবার পশ্চিম সুলতানি গ্রামের বাসিন্দা রাজিব বাঘা তার স্ত্রী সালেহা আক্তার কে যৌতুকের দাবিতে মারধর করে। সংবাদ পেয়ে তার মা কহিনুর, বাবা জামাল শাহ ও খালা ফাতেমা তাদের বাড়িতে যায়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদ করলে ক্ষিপ্ত হয়ে রাজীব বাঘা, রাকিব বাঘা, রিপন রাড়ি, কালাম রাড়ি ও রিয়া সহ অজ্ঞাত আরো ৫-৭ জন পূর্ব পরিকল্পিতভাবে কহিনুর, জামাল, সালেহা ও ফাতেমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo