৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৪
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

ঝালকাঠিতে স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় এক গৃহবধূকে মারধরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ১, ২০২৬,
  • 243 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠির কৃষ্ণকাঠী গ্রামে স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় এক সন্তানের জননীকে মারধর করেছে স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন। স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় কৃষ্ণকাঠীর খান বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী পাপিয়া আক্তার ওই গ্রামের বাসিন্দা সাওন খান হৃদয়ের স্ত্রী। হৃদয় দীর্ঘ কয়েক বছর ধরে তাকেও তার শিশু সন্তানকে রেখে রাজাপুরের মিম নামে এক মেয়ের পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। পাপিয়া প্রতিবাদ করলেই তার উপর অমানবিক নির্যাতন করে করে থাকে। কিছুদিন আগে তাকে মারধর করার পর পিত্রালয় চলে যায়। পরে লিগ‍্যাল এইড (ব্লাস্ট) এর মাধ্যমে মুচলেকা দিয়ে নিয়ে যান। কিন্তু তারপরও মিমের পরকীয়া প্রেমে হাবুডুবু খান হৃদয়।

তারই সূত্র ধরে ঘটনার দিন শনিবার হৃদয় মিমের মোবাইল ফোনে আপত্তিকর কথা বললে পাপিয়া বাধা দেয়। এ সময় হৃদয় ও তার মা রেনু বেগম সহ অজ্ঞাত আরো ৩-৪ জন পাপিয়ার উপর অমানবিক নির্যাতন চালায়। ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo