৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

কাউনিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মার্চ ৯, ২০২৬,
  • 281 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।।নগরীর কাউনিয়ার ভাটিখানা গাউয়াসার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদল নেতা আজিম (জিহাদ) সহ তার পরিবারের ৪ সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী শুভ খান ও তার সহযোগীরা।

স্থানীয়রা জিহাদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রবিবার (৮ মার্চ) রাত পৌনে ৭টায় ভাটিখানা ৩ নং ওয়ার্ড ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আজিম জানান, সে বরিলাল মহানগর যুবদলের প্রচার সম্পাদক। একই এলাকার বাসিন্দা মানিক খানের ছেলে আওয়ামী লীগের দোসর ও চিহ্নিত মাদকসম্রাট শুভ খান তার বাহিনীর লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের রমরমা বাণিজ্য চালিয়ে আসছিলো। ঘটনার ৩ দিন পূর্বে আজিম শুভকে এলাকায় মাদক বিক্রিতে বাধা প্রদান করে। তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার রাতে শুভ খান ও তার মা সেনু বেগম সহ অজ্ঞাত আরো ৩-৪ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে আজিমের ঘরে প্রবেশ করে। একপর্যায়ে তার স্ত্রী রেজওয়ান আক্তার ইমু ও বোন ইসরাত জাহান ইভা ও রুকাইয়ার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সে বাঁধা প্রদান করলে তাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত কে উদ্ধার করে শের -ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় ইভার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে ঘটনা থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে শুভ নাটকীয় ভাবে কাউনিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo