স্বর্নের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
এদিকে দাম কমানোর একদিন পরই আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভরিপ্রতি ভালো মানের বা ২২ ক্যারেটের (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ৫১৩ টাকা বাড়িয়ে ৯৭ হাজার ৭০৯ টাকা ও আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৪২০ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৬৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।