আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে স্থানীয় মুসল্লিদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। রবিবার শাবান মাসের ২৯ দিন শেষ হবে। সে অনুযায়ী এদিন সন্ধ্যার আকাশে রমজানের চাঁদ দেখা যেতে পারে। এজন্য স্থানীয় বাসিন্দাদের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে।
সৌদির সুপ্রিম কোর্ট জানিয়েছে, মুসল্লিরা খালি চোখ এবং দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করবেন। যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে নিকটস্থ কোর্টের কাছে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে পবিত্র রমজানে মসজিদের মধ্যে ইফতার নিষিদ্ধ করেছে সৌদি আরব। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দেশটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সপ্তাহে ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এক নোটিশে এ তথ্য জানিয়েছে।