১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১১

ভারতে শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ২২ দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪,
  • 440 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক: গরমের তীব্রতা ইতোমধ্যে শুরু হয়েছে। এরই মধ্যে ভারতে গরমের তীব্রতার পাশাপাশি বাড়ছে লোকসভা নির্বাচনের উত্তাপ। যে কারণে এবার গীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হচ্ছে।

আগামী ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ২২ দিন স্কুল ছুটি থাকবে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, ৬ মে আজ থেকে এক মাস পাঁচ দিন পর। এখনই স্কুল ছুটির জন্য এভাবে নোটিশ দেওয়াটা বাস্তবসম্মত বলে মনে হয়নি। পরিস্থিতি অনুসারে ছুটি আরো এগিয়ে আনতেও হতে পারে। এত তাড়াতাড়ি ঘোষণা না করে পরিস্থিতির উপর নজর রেখে কয়েকদিন আগে ঘোষণা করা বাস্তবসম্মত ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, লোকসভা ভোটের আগে গরমের জন্য স্কুল-কলেজ ছুটি থাকবে ১২ দিন। ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে স্কুল-কলেজগুলো। যে কারণে ছুটির মেয়াদ বেড়ে ২২দিন হয়ে যাবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo