৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৭
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

মালয়েশিয়ায় রোজা মঙ্গলবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ১০, ২০২৪,
  • 418 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ায় রোজা শুরু মঙ্গলবার (১২ মার্চ) থেকে। রোববার (১০ মার্চ) দেশটি থেকে চাঁদ দেখা সম্ভব হয়নি। এদিকে চাঁদ দেখার জন্য এরই মধ্যে কমিটি গঠন করেছে আরব দেশগুলো। রোববার মাগরিবের নামাজের পর এসব দেশ থেকে চাঁদ পর্যবেক্ষণ করার কথা রয়েছে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হলো নবম মাস। এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে থাকেন।

প্রথম রমজান কবে শুরু হচ্ছে সেই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির ফতোয়া কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, চলতি বছরের প্রথম রোজা শুরু হবে আগামী ১২ মার্চ (মঙ্গলবার)। অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ইমামস কাউন্সিল সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল এবং দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদের সঙ্গে আলোচনার পর রমজানের প্রথম দিন ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে সোমবার (১১ মার্চ) (বাংলাদেশ সময়) থেকে রোজা শুরু হবে। দেশটির স্থানীয় সময় রোববার (১০ মার্চ) রাতে প্রথম তারাবি নামাজ পড়া হবে (যুক্তরাষ্ট্রের সময় বাংলাদেশের চেয়ে ১১ ঘণ্টা পিছিয়ে)।

চলতি বছর পবিত্র রমজানে সবচেয়ে কম সময় না খেয়ে থাকতে হবে চিলির পোর্ট মন্ট শহরের মানুষদের। সেখানের মুসলিমদের ১২ ঘণ্টা ৪৪ মিনিট না খেয়ে রোজা পালন করতে হবে। সবচেয়ে বেশি সময় অর্থাৎ ১৭ ঘণ্টা ২৬ মিনিট না খেয়ে থাকতে হবে গ্রিনল্যান্ডের রাজধানীতে।

 

সূত্র: গাল্ফ নিউজ

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo