স্টাফ রিপোর্টার।। মাদারীপুর কালকিনির ১২১ নং দক্ষিণ টকিরচর স্কুলের প্রধান শিক্ষককে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে রাহিমা বেগম ও তার পরিবারের লোকজন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পৌনে ৯ টায় স্কুলের পেছনে এ ঘটনা ঘটে।
আহতের নাম শাহানারা বেগম। সে ১২১ নং দক্ষিণ টকির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে।
আহত শাহানারা জানান, ঘটনার দিন বৃহস্পতিবার সকালে শাহানারা শিক্ষার্থীদের নিয়ে স্কুলের পিছনে জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতা করতে যায়। এ সময় স্থানীয় রাহিমা সেই জমি তার নিজের বলে দাবি করে। এ সময় রাহিমা, তার স্বামী বেল্লাল, মেয়ে ফাতেমা,ও রাবেয়া সহ অজ্ঞাত আরো ৪-৫ জন বাধা প্রদান করে। এ সময় সে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে শাহানারা কে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ভুক্তভোগী শাহানারা বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য: প্রকৃত জমি দাতা স্থানীয় বাসিন্দা স্কান্দার। যেখানে তার সাথে স্কুল কমিটির মামলা চলমান রয়েছে।